ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৫৬ কোটি ২০ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৪ কোটি ৭১ লাখ টাকার। এবং রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২৩ কোটি ৭৪ লাখ ০২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই হসপিটাল, আলিফ ম্যানুফেকচারিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্ট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments