ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৫৩ কোটি ৭৩ লাখ ০৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৪৫ কোটি ২৭ লাখ ০১ হাজার টাকার। এবং মালেক স্পিনিং মিলস লিমিটেড ৪৩ কোটি ১৫ লাখ ০৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রুপালী লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক এক্সেসরিস, জেনারেসন নেক্সট, খান ব্রাদাস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বীচ রিসোর্ট স্পা লিমিটেড এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments