ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরীজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩৮৭ বারে ৯ লাখ ৯৬ হাজার ৮৬৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা জিবিবি পাওয়ারের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৭৭৮ বারে ১৮ লাখ ৫১ হাজার ৮১২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এএফসি এ্যাগ্রোর দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ৪৩ বারে ৩৬ হাজার ৮২৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এশিয়া ইন্সুরেন্সের ৯.৫৫ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৯.৫২ শতাংশ, নূরানি ডাইংয়ের ৯.০৯ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮.২৬ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৭.৮২ শতাংশ, ষ্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ৭.৭৬ শতাংশ এবং সোনালি পেপারের শেয়ার দর ৭.৫০ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments