মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআজ সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ
spot_img
spot_img

আজ সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চট্টগ্রামে প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ডের ওপর ব্যাটিং তান্ডব চালিয়েছে বাংলাদেশ। বৃষ্টিবাধায় না আটকালে হতে পারতো টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও। ব্যাটিনয়ের পর টাইগার বোলারদের সামনেও যেন অসহায় হয়ে পড়েছিলো আইরিশিরা। এক তাসকিন আহমেদের তোপের মুখে পড়েই ডি/এল মেথডে হারতে হয়েছে আয়ারল্যান্ডকে।

আজ দ্বিতীয় ম্যাচেও আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে চায় বাংলাদেশ। দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই সিরিজ জয় নিশ্চিত করতে বদ্ধপরিকর সাকিব আল হাসানের দল।

প্রথম ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশ ২২ রানে হারায় আয়ারল্যান্ডকে। প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ করে বাংলাদেশ। বৃষ্টির বাঁধায় ইনিংস শেষ করতে পারেনি টাইগাররা। পুরীও ২০ ওভার খেলা হলে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ২১৫ রানের রেকর্ড ভাঙার সুযোগ ছিল টাইগারদের সামনে। বৃষ্টি আইনে ৮ ওভারে জয়ের জন্য ১০৪ রানের নতুন টার্গেট পায় আয়ারল্যান্ড। জবাবে ৮ ওভারে ৫ উইকেটে ৮১ রান করে ম্যাচ হারে আইরিশরা।

প্রথম ম্যাচের পারফরম্যান্সে এটা অত্যন্ত পরিস্কার যে, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে কোন প্রকার ছাড় দেবেনা বাংলাদেশ। আগের ম্যাচে পাওয়ার প্লেতেই রেকর্ড ৮১ রান করেছিল টাইগাররা। তেমনভাবেই আজও আইরিশদের ওপর চড়াও হতে চাইবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

প্রথম ম্যাচ শেষে সাকিব আল হাসান জানান, নিজেদের ইচ্ছে অনুযায়ী আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পেরেছে দল। তিনি বলেন, ‘আমরা এটাই চাই। এক বা দুইজনের পক্ষে সবসময় অবদান রাখা কঠিন। এই ধরনের অলরাউন্ড পারফরম্যান্স চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত নই উইকেট কতটা কাজে আসবে, কিন্তু আমরা শুরু থেকে ইতিবাচক থাকার চেষ্টা করি।’

আগের ম্যাচে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন বাংলাদেশের দুই ওপেনার। ৭.১ ওভারে ৯১ রান তোলেন তারা। ওপেনার রনি তালুকদার ৩৮ বলে ৬৭ এবং লিটন দাস করেন ২৩ বলে ৪৭ রান। দুর্দান্ত ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে প্রথমবারের মত ম্যাচ সেরাও হন রনি। তবে প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় ঘাড়ের ইনজুরিতে পড়ায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য মাঠে নামা নিয়ে অনিশ্চিত রনি।

এই সিরিজের আগে, তিন ম্যাচের সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের কারণে আয়ারল্যান্ডের মত দলকে হারানোর ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী টাইগাররা। আইরিশদের বিপক্ষে প্রথমটিতে জিতে টানা চার ম্যাচে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। যা এই ফরম্যাটে যৌথভাবে সর্বোচ্চ জয়ের নজির টাইগারদের। দ্বিতীয় ম্যাচ জিতলেই নয়া রেকর্ড গড়বে সাকিব-লিটনরা।

বাংলাদেশের দুর্দান্ত ক্রিকেট নৈপুন্যে অসহায় ও বিধ্বস্ত হয়ে পড়েছে আয়ারল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়িয়ে সিরিজে টিকে থাকার ব্যাপারে আশাবাদী আয়ারল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক পল স্টার্লিং।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই,

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments