ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৮ শতাংশ বা ৫০.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৯৯.৮০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৪.১৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৪.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৫.৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৮টির। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৩৪৪টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ৪৪৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭১৮ কোটি ২২ লাখ ২৪ হাজার টাকা।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩০ শতাংশ বা ৭৪.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৪৯.৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৫.৩৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩০.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬০.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০টির। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৮৪ লাখ ৭ হাজার ৯৭৩টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ২১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮২৩ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০৪ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৮ শতাংশ বা ১৭৮.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৯৬.৮২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.০৯ শতাংশ বা ১০৯.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৮৩৩.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার ৮১৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments