বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআনিকা-খায়রুল জুটির ‘ব্যাচেলর’
spot_img
spot_img

আনিকা-খায়রুল জুটির ‘ব্যাচেলর’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: খায়রুল বাসার ও আনিকাকে নিয়ে পরিচালক মারুফ হোসেন সজীব নির্মাণ করেছেন একক নাটক ‘ব্যাচেলর’। নাটকটিতে সাফায়েত চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার আর কনা চরিত্রে অভিনয় করছেন আনিকা।

নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন, ‘বেকার ব্যাচেলরদের জীবন অতটা সুখের নয়। ভবিষ্যতের চিন্তা তাদের মারাত্মকভাবে গ্রাস করে। তারা একগাদা বিসিএস গাইড নিয়ে ডুবে থাকেন। তাই বেকার ব্যাচেলর জীবন এই গল্পে তুলে ধরতে চেয়েছি। আশা করি, সবার ভালো লাগবে।

নির্মাতা বলেন, ‘গল্পের শুরু এমন হলেও শেষটা অন্যরকম। যে গল্পের বাঁকে বাঁকে রয়েছে প্রেমের জন্য নীল বেদনা। এতে খাইরুল বাসার ও আনিকা অনবদ্য অভিনয় করেছেন। যা দেখলেই দর্শকরা অনুভব করবেন।

অভিজ্ঞতা জানিয়ে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘এমন চরিত্র নির্ভর গল্প সচরাচর মেলে না। যেখানে অভিনয় করার প্রচুর সুযোগ থাকে। গল্পটি আমার ভালো লেগেছে। অভিনয় করে আনন্দ পেয়েছি।

সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে আরো অভিনয় করেছেন মিলি বাশার, আনোয়ার শাহী, পারভেজ সুমন, শামিম, রিপন আহমেদ প্রমুখ।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। প্রধান সহকারী পরিচালক ছিলেন শাহিন খান। শিল্প নির্দেশক রিয়াজ হাসান এবং সিনেমাটোগ্রাফার ছিলেন নাহিয়ান বেলাল। বছরের শুরুতেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments