বৃহস্পতিবার, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকআবারও সরাসরি ফ্লাইট চালু করছে চীন ও ভারত
spot_img
spot_img

আবারও সরাসরি ফ্লাইট চালু করছে চীন ও ভারত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘ পাঁচ বছর পর আবারও সরাসরি বিমান চলাচল শুরু করছে চীন ও ভারত। চীন সফররত ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উন ওয়েইডংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ দেওয়ার সিদ্ধান্ত ভারতে যে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে, মনে করা হচ্ছে, তা চীন আগ্রহী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা না হলেও মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী বিষয়টি ভারত তুলেছিল।

কোভিডের কারণে ২০২০ সালের মে মাস থেকে কৈলাস–মানস সরোবর যাত্রা ও দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ। তার এক মাস পর ২০২০ সালে জুনে পূর্ব লাদাখের গলওয়ানে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। সেই থেকে দ্বিপক্ষীয় সম্পর্কে যথেষ্ট আড়ষ্টতা দেখা দিয়েছিল। সম্প্রতি দুই দেশ সীমান্ত উত্তেজনা কমাতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। সম্পর্কের বরফ যে গলতে শুরু করেছে, পররাষ্ট্রসচিবের এই চীন সফর তার প্রমাণ।

পররাষ্ট্রসচিবের বৈঠকের পর দুই দেশই বিবৃতি দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তারা চায় ভারত ও চীন পারস্পরিক সন্দেহ ও সংঘাত থেকে সরে আসুক। কেননা, দুই দেশের সম্পর্কের সঙ্গে জনগণের মৌলিক স্বার্থ জড়িয়ে আছে। দুই দেশের সহযোগিতা এশিয়াসহ বিশ্ব শান্তি ও সহযোগিতার পক্ষে জরুরি।

গত বছরের অক্টোবরে কাজানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে সম্পর্কের স্থিতাবস্থা ফিরিয়ে আনার বিষয়ে যে কথা হয়েছিল, মিশ্রি-ওয়েইডং বৈঠকে তা পর্যালোচিত হয়। এ সফরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গেও সাক্ষাৎ করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments