ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। আজ ২৭ সেপ্টেম্বর জয়ের জন্মদিন। বিশেষ এই দিনটিতে শুভেচ্ছায় ভাসছেন এই স্টার কিড। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান।

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শাকিব খানের ছেলে এবার পা দিয়েছে সপ্তম বছরে। এ নিয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আব্রামের একটি ভিডিও পোস্ট করেন শাকিব।
ভিডিওর ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘তোমাকে ভালোবাসি আব্রাম। এমন দিনে আরও অনেক আনন্দ ফিরে আসুক। আল্লাহ তোমার মঙ্গল করুন। শুভ জন্মদিন। ওই ভিডিওতে বাবাকে নিয়ে গান গাইতে দেখা গেছে আব্রামকে।
আব্রাম বর্তমানে মায়ের সঙ্গে দেশের বাহিরে রয়েছেন।
































Recent Comments