ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৯ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ২২ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৮ টাকা ১৭ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর, ২০২৪।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments