শুক্রবার, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের রেফারিকে বাড়ি পাঠালো ফিফা
spot_img
spot_img

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের রেফারিকে বাড়ি পাঠালো ফিফা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: খেলা চলছিলো আর্জেন্টিনা-নেদারল্যান্ডের মধ্যকার কাতার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। তবে ম্যাচ রেফারি মাতেও লাহোজের কার্ড দেখানোর সংখ্যা আর ধরণ দেখলে যে কারো মনে হতেই পারে মাঠে কি আসলেই ফুটবল খেলা চলছে নাকি অন্যকিছু। স্প্যানিশ রেফারি লাহোজ যে হারে কার্ড দেখাচ্ছিলেন তাতে যেন মনে হচ্ছিলো মাঠে ফুটবল বাদে অন্যকিছু চলছিলো।

আর্জেন্টিনা-নেদারল্যান্ডের মধ্যকার ওই ম্যাচের রেফারি মাতেও লাহোজকে নিয়ে সমালোচনার ঝড়ের মুখে অবশেষে তাকে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করা থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।আর্জেন্টিনা-নেদারল্যান্ড ম্যাচে সব মিলিয়ে ১৯টি কার্ড দেখিয়েছে রেফারি। শুধু মাঠের খেলোয়ার নয়, কার্ড দেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আর সাপোর্ট স্টাফ ওয়াল্টার স্যামুয়েল। মাঠে নামার আগে বেঞ্চে বসেই কার্ড দেখেছেন জোড়া গোল করে নেদার‍ল্যান্ডকে ম্যাচ ফেরানোর নায়ক ভাউট ভের্গহর্স্টকে।

ম্যাচশেষে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেন, ‘আমি কিছু বলতে চাই না, বললে শাস্তি পেতে হবে। কিন্তু আমার মনে হয়, এমন রেফারিকে ফিফার এই ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত না । তিনি এর যোগ্যই না। আমরা খুব একটা ভালো খেলিনি। সঙ্গে রেফারির কারণেই অতিরিক্ত সময়ে খেলা পৌঁছেছে। সে সবসময় আমাদের বিপক্ষে ছিল। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও রেফারিরেক নিয়ে অভিযোগ তুলে বলেন, ‘তিনি এই বিশ্বকাপের সবচেয়ে বাজে রেফারি। তিনি খুবই রাগী। তাকে কিছু বললে তিনি খুবই বাজেভাবে এর উত্তর দেন।

ডেইরি শেয়ারবাজার ডটকম/ই.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments