বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আল-আজহার বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণ বৃহস্পতিবার
spot_img
spot_img

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণ বৃহস্পতিবার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার মিশরের কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘প্রধান উপদেষ্টার আগামীকাল ১৯ ডিসেম্বর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

চলতি বছরের ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুর রিৎজ কার্লটন হোটেলে আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ আল-তায়েব প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানান।

অধ্যাপক ইউনূস আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠেয় ডি-৮ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রাতে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন।

ডি-৮ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানসহ সংগঠনের সদস্য রাষ্ট্রগুলোর সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments