বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআল-আরাফাহ ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
spot_img
spot_img

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক মুদারাবা পারপেচুয়াল বন্ডের জন্য মুনাফা বা কুপন রেট ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর সময় পর্যন্ত সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে কুপন প্রদান করা হবে। আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডাদের বছরে ১০ শতাংশ কুপন হারে রিটার্ন (মুনাফা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি কমিটি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

এর আগে সোমবার (২২ ডিসেম্বর) বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। করপোরেট বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

তথ্য মতে, আল-আরাফাহ ইসলামী ব্যাংক মুদারাবা পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছে। অর্থাৎ উল্লিখিত হারে রিটার্ন পাবেন বন্ডটির ইউনিটধারীরা।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক মুদারাবা পারপেচুয়াল বন্ডের মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণের লক্ষ্যে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়নি।

কুপন রেট ঘোষণাকে কেন্দ্র করে এদিন বন্ডটির লেনদেনে কোনো মূল্য সীমা থাকছে না।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments