বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআল-আরাফাহ ব্যাংকের সাবসিডিয়ারির বিনিয়োগ কমেছে ২৬৬ কোটি টাকা
spot_img
spot_img

আল-আরাফাহ ব্যাংকের সাবসিডিয়ারির বিনিয়োগ কমেছে ২৬৬ কোটি টাকা

লোকসানকে মুনাফা দেখানো আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি এআইবি ক্যাপিটাল মার্কেট সার্ভিসেসের আর্থিক অবস্থাও ভালো না। কোম্পানিটির এরইমধ্যে বিনিয়োগের ২৬৬ কোটি টাকা নাই হয়ে গেছে। ব্যাংকটির ২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, ব্যাংকটির সাবসিডিয়ারি এআইবি ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস এর বিনিয়োগের বাজার দর কমে গেছে ২৬৫ কোটি ৬৯ লাখ টাকা। এর বিপরীতে সঞ্চিতি গঠন করা হয়েছে মাত্র ৫০ কোটি ৩৮ লাখ টাকা। এক্ষেত্রে সঞ্চিতির ঘাটতি ২১৫ কোটি ৩১ লাখ টাকা।

এই ব্যাংকটির ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও (সিআরএআর) দাঁড়িয়েছে ১২.১৩ শতাংশে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী থাকার দরকার ১২.৫০ শতাংশ। এক্ষেত্রে ঘাটতি ০.৩৭ শতাংশ বলে জানিয়েছে নিরীক্ষক।

এদিকে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ২৪ ধারা অনুযায়ী, সংবিধিবদ্ধ রিজার্ভ পরিশোধিত মূলধনের সমান না হওয়া পর্যন্ত ব্যাংকের করপূর্ব মুনাফার ২০ শতাংশ ওই রিজার্ভে স্থানান্তর করতে হয়। কিন্তু আল-আরাফাহ ব্যাংকে এমনটি করা হয়নি। অথচ ব্যাংকটিতে ২৭ কোটি ৮৪ লাখ টাকা স্থানান্তর করা দরকার ছিল বলে জানিয়েছে নিরীক্ষক।

এই ব্যাংক কর্তৃপক্ষ একক ঋণগ্রহীতার ক্ষেত্রে ঋণ প্রদানে সর্বোচ্চ সীমা ৬১২ কোটি টাকা (মূলধনের ১৫% ৪,০৭৬.৬৭ কোটি টাকা) অতিক্রম করেছে। এছাড়া একাধিক ক্লায়েন্টের জন্য মূলধনের ২৫% বা ১,০১৯ কোটি টাকার সীমা অতিক্রম করেছে।

নিরীক্ষক জানিয়েছেন, বিএসইসির নির্দেশনা অনুযায়ি শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে উদ্যোক্তা/পরিচালকদের সম্মিলিতভাবে ৩০% শেয়ার ধারনের বাধ্যবাধকতা রয়েছে। তবে আল-আরাফাহ ব্যাংকে এই শেয়ার ধারনের হার মাত্র ১৫.১১ শতাংশ।

উল্লেখ্য, ১৯৯৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ১৫১ কোটি ৬৯ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৮৪.৮৯ শতাংশ। কোম্পানিটির রবিবার (১৫ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ১৭.৪০ টাকায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments