ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্ত কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Basic EPS) হয়েছে ৮৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৫৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে রিভ্যালুয়েশনের পর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৩৯ পয়সা।
আগামী ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখ ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments