ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শুরুতে সূচকের উত্থানে লেনদেন শুরু করলেও তা পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়। এ সময় দুই কার্যদিবস সূচকের ব্যাপক ছিল ও ১ কার্যদিবসে সূচক ৫০.৭৫ পয়েন্ট থেকে ৬.৭৮ পয়েন্টে নেমে আসে। তবে সপ্তাহজুড়ে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে , সেই সাথে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সপ্তাহটিতে ৩ হাজার ৬৪৭ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে। ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৯১৩ পয়েন্টে এবং ১ হাজার ১৬১ পয়েন্টে। এ সময় ডিএসইতে মোট ৩৯৭ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৬ হাজার ৯৪০ কোটি ৩১ লাখ ১০ হাজার টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ৫৮৭ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকায়।
সে হিসেবে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৬৪৭ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা।
এছাড়া, বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৬৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ১ হাজার ৮৯০ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৭২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এফ.























Recent Comments