বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণআশ্বাসে পুঁজিবাজারমুখী বিনিয়োগকারীরা
spot_img
spot_img

আশ্বাসে পুঁজিবাজারমুখী বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান দেশে ফিরলে চেক নগদায়ন ইস্যুর সমাধান করা হবে এমন আশ্বাসে গেল দুই কার্যদিবস ধরে ভালো আচরণ করছে পুঁজিবাজার। আজ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২০.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৭ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৩ শতাংশ বা ৩৩.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৭৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০২.৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৬৫.৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩ টির, কমেছে ৫৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.৮০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ১৩টি শেয়ার ১ লাখ ৬৩ হাজার ৪০৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৯৪ কোটি ৯৮ লাখ ৫২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৬ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৬.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩৪৪.৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৯৩.০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৪৯.১৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭১ টির, কমে ৪৬ টির এবং অপরিবর্তিত রয় ২৩৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২০.০৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ১৫ লাখ ৯৩ হাজার ১৯৩টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ৪২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৪১ কোটি ৮০ লাখ ৩৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৫৩ কোটি ১৮ লাখ ১৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৪ শতাংশ বা ১০১.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৭৯.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৫২ টির, কমেছে ৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ৮১৩ টাকা।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments