ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড অভিনেতা সালমান খান মোহিত গর্গ নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে একটি হুমকির মেইল পেয়েছেন। শনিবার ১৯ মার্চ, ২০২৩ তারিখ রাতে ই-মেইলে এসেছে ওই হুমকি চিঠি। সালমানের অফিসিয়াল ইমেইল অ্যাকাউন্টেই মেইলটি পাঠানো হয়েছে।

এতে তাকে হুমকি দেয়া হয়েছে তবে এবার প্রাণে মারার হুমকি নয় বরং সামনা সামনি দেখা করতে বলা হয়েছে। সেই সঙ্গে কথা না শুনলে ‘ঝটকা’ খাওয়ার হুমকিও দেওয়া হয়েছে। মোহিত গর্গ নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে মেইলটি পাঠানো হয়েছে সালমানকে। এই ঘটনায় অভিনেতার তরফে অভিযোগ পেয়ে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ।
পুলিশ বলছে, লরেন্স বিষ্ণুয়ের দল এই কাজে জড়িত। এক সাক্ষাৎকারে লরেন্স সরাসরি সালমানকে খুন করার হুমকিও দিয়েছিলেন। এমনকি বিষ্ণু এও দাবি করেছিলেন, তার জীবনের অন্যতম লক্ষ্য, সালমানের ক্ষতি করা। সেই বিষয়ও উল্লেখ্য রয়েছে ই-মেইলে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments