বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ফোন করবেন ট্রাম্প
spot_img
spot_img

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ফোন করবেন ট্রাম্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে রক্তপাত বন্ধের বিষয়ে কথা বলতে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। এরপর তিনি ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি এবং ন্যাটো জোটের নেতাদের সঙ্গেও কথা বলবেন।

শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফোনালাপটি স্থানীয় সময় ১০টায় অনুষ্ঠিত হবে এবং এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটোভুক্ত কয়েকটি দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন। ট্রাম্প তাদেরকে যুদ্ধ বন্ধের কথা বলবেন।

ট্রাম্প বলেন, আশা করি, এটি একটি ফলপ্রসূ দিন হবে। এদিন আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি সংঘটিত হবে। তিনি আরও বলেন, একটি অত্যন্ত হিংসাত্মক একটি যুদ্ধ, এটি কখনও শুরু হওয়া উচিত ছিল না। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হবে।

ট্রাম্পের ঘোষণা এমন এক সময় এল যখন রাশিয়া ও ইউক্রেন শুক্রবার ইস্তাম্বুলে আলোচনায় বসেছিল। কিন্তু সেই আলোচনা থেকে কোনো ফল আসেনি। যদিও তারা বন্দী বিনিময়ে সম্মত হয়েছে।

ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন, যদি পুতিন উপস্থিত থাকেন তবে তিনি ওই বৈঠকে অংশ নেবেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট সেখানে যেতে চাননি।

এর আগে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ বন্ধে তখন অগ্রগতি হবে, যখন পুতিন মুখোমুখি আলোচনায় বসেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তা সংস্থাগুলোকে নিশ্চিত করেছেন, সোমবার পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপের প্রস্তুতি চলছে। এ বিষয়ে দুই নেতার মধ্যে এর আগেও ফোনালাপ হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments