মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিইউনিক হোটেলের ডিভিডেন্ড অনুমোদন
spot_img
spot_img

ইউনিক হোটেলের ডিভিডেন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সমাপ্ত ২০২৩ হিসাববছরের জন্য ঘোষিত ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসির পরিচালনা পর্ষদ। প্রতিষ্ঠানটির ২২তম বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীদের উপস্থিতিতে এ ডিভিডেন্ড অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত ইউনিক হোটেলের এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালক গোলাম মুস্তাফা।

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে সভায় পরিচালক গাজী মোঃ সাখাওয়াত হোসেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী কোম্পানির বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন এবং বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

ভাচুর্য়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সাধারণ বিনিয়োগকারীর পাশাপাশি আরও যুক্ত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আহসান উল্লাহ। মনোনীত পরিচালক মোঃ সাইফুল ইসলাম, মোঃ খালেদ নূর, মোঃ গোলাম সরোয়ার।

এছাড়া কোম্পানিটির প্রধান নির্বাহী অফিসার মোঃ শাখাওয়াত হোসেন এবং পরিচালক-রেগুলেটরি অ্যাফেয়ার্স ও কোম্পানি সচিব মোঃ শরীফ হাসান, চিফ ফিনান্সিয়াল অফিসার জনি কুমার গুপ্ত এফসিএ, অভ্যন্তরীন নিরীক্ষা বিভাগের প্রধান মোসাব্বিরুল ইসলাম, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিগণ, কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীগনসহ অন্যান্যরা যুক্ত ছিলেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments