ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের প্রতিষ্ঠান ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্যমতে, হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩২ টাকা ১০ পয়সা। গত বছরের একই সময়ে তা ৩৮ টাকা ৫ পয়সা ছিল।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১৮ টাকা ৫৯ পয়সা। সে হিসেবে তৃতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়ায় ১৩ টাকা ৫১ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১১ টাকা ১৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments