ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৪৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ টাকা ৯৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২৩ টাকা ৮ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments