
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ক্যাশ ফ্লো পজেটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে। এতে দুশ্চিন্তা প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। আজ প্রকাশিত ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৯৮ টাকা (নেগেটিভ)। গত অর্থবছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ২.০১ টাকা। অর্থাৎ শেয়ার প্রতি ২ টাকা পজেটিভ ক্যাশ ফ্লো থেকে ৯৮ পয়সা নেগেটিভে নেমে এসেছে।
উল্লেখ্য, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকের শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৭ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ২৪ পয়সা ইপিএস হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৩০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.
































Recent Comments