বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিইউনিয়ন ব্যাংকের বহদ্দারহাট শাখা শুভ উদ্বোধন
spot_img
spot_img

ইউনিয়ন ব্যাংকের বহদ্দারহাট শাখা শুভ উদ্বোধন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শরী‘আহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে চট্টগ্রামে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর বহদ্দারহাট শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বহদ্দারহাট শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী বলেন, ইউনিয়ন ব্যাংক ইতোমধ্যে গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে সবকটি আর্থিক সূচকে ভালো অবস্থান অর্জনে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ এসরারুল হক।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ, চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও উপ-শাখা ইনচার্জবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments