ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩৩ পয়সা। যা গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ২৪ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ৯১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments