
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে অনুমোদন দিয়েছে বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ইউসিবি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। এই স্টক ডিভিডেন্ডে অনুমোদন দিয়েছে বিএসইসি।
উল্লেখ, বিএসইসির অনুমোদন ছাড়া কোম্পানিটি স্টক ডিভিডেন্ড ইস্যু করতে পারে না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
































Recent Comments