
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র (টেক্সটাইল) খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস্ লিমিটেড বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির ইজিএম আগামী ১২ মে সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৩ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ কোম্পানির সংঘস্বারকে কিছু পরিবর্তন এবং সংযোজন করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments