সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণইতিবাচক ইঙ্গিতে পুঁজিবাজার
spot_img
spot_img

ইতিবাচক ইঙ্গিতে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৪ জুন, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪৫.৫৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৪ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১১.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৭.৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪২.৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫২.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮১ টির, কমেছে ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৫.৫৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৬১ লাখ ৯৪ হাজার ৮৭৭ টি শেয়ার ১ লাখ ৫৬ হাজার ৭১৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২৩৫.৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৩৮.৩১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.০৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৫৬.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮১ টির, কমেছে ১৫৭ টির এবং অপরিবর্তিত রয় ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৬.১৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫০৬ টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ১৫৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৯১ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২০১ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০০০৬ শতাংশ বা ০.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৫ হাজার দশমিক ০০১.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫ টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৯৩ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ৯০১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর..

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments