শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদইতিবাচক পুঁজিবাজার: নতুন আশায় সক্রিয় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ইতিবাচক পুঁজিবাজার: নতুন আশায় সক্রিয় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২১ মে, ২০২৫ তারিখ বুধবার সপ্তাহের পঞ্চম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫৪.১০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২১ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৬.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮০১.৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০৫০.২৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৮১.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৭ টির, কমেছে ১০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৬.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৮৮৯ টি শেয়ার ১ লাখ ১০ হাজার ১৮১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩২৬ কোটি ২৯ লাখ ৬৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২০ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৯ শতাংশ বা ১৮.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৭৯৫.০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ০৪৭.২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৭৮০.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১১ টির, কমেছে ১০৫ টির এবং অপরিবর্তিত রয় ৭৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৪.১০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৭৪ টি শেয়ার ১ লাখ ০৩ হাজার ৩০৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৮৮ কোটি ৭৮ লাখ ৪১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৭ কোটি ৫১ লাখ ১২ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২২ শতাংশ বা ২৯.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪০০.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩ টির, কমেছে ৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার ৬০৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments