শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ বাংলাদেশে
spot_img
spot_img

ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ বাংলাদেশে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী দেশ সৌদি আরব। এবার সৌদির প্রযুক্তিনির্ভর সরবরাহকারী কোম্পানি স্যারির সঙ্গে একীভূত হয়ে নতুন কোম্পানি গঠন করেছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী স্টার্টআপ কোম্পানি শপআপ। আর এতে ১১০ মিলিয়ন মার্কিন ডলারের বড় বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩৪২ কোটি টাকা। নতুন এই কোম্পানির নামকরণ করা হয়েছে সিল্ক গ্রুপ। এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

মাধ্যমটি বলছে, সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের ভেঞ্চার ক্যাপিটাল শাখা এবং পিটার থিয়েলের ভ্যালার ভেঞ্চারস যৌথভাবে নবগঠিত বাণিজ্য প্ল্যাটফর্ম সিল্ক গ্রুপে ১১০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের নেতৃত্ব দিচ্ছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ৯২৫ বিলিয়ন ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা সানাফিল ইনভেস্টমেন্টস এবং ভ্যালার কাতার ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিনিয়োগকারীদের একটি গ্রুপে যোগ দিচ্ছে। বাংলাদেশের বৃহত্তম বিজনেস-টু-বিজনেস বাণিজ্য প্ল্যাটফর্ম শপআপ এবং উপসাগরীয় অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় বাজার স্যারি কে নিয়ে গঠিত সিল্ক গ্রুপ।

এই সম্মিলিত সত্তা উপসাগরীয় অঞ্চল এবং এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর বাজারকে লক্ষ্য করে তাদের কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া স্যারি ও শপআপ একে অপরের সঙ্গে একীভূত হয়ে সিল্ক নামে যে কোম্পানি গঠন করেছে, সেটির কার্যক্রম সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরো কিছু দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান আফিফ জামান।

এদিকে সিল্ক ফাইনান্সিয়াল এর অর্থায়ন শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল দোসারী বলেন, আগামী ছয় মাস ধরে তারা লক্ষ্য অর্জনের উপর মনোযোগ দেবে। ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বিস্তৃত শুল্ক সিল্কের জন্য সুযোগ তৈরি করবে, কারণ রপ্তানিকারকরা নতুন বাজার খুঁজছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments