মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনইত্যাদির মঞ্চে প্রিয় চার মুখ
spot_img
spot_img

ইত্যাদির মঞ্চে প্রিয় চার মুখ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এই সময়ের ছোট পর্দার পরিচিত মুখ সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানা। টেলিভিশন কিংবা ইউটিউবে প্রচারিত নাটকে নিয়মিত দেখা যায় তাদের। এবার একসঙ্গে দেখা যাবে এই চার অভিনেত্রীকে। ঈদ উপলক্ষে নির্মিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নাচের আয়োজনে অংশ নিয়েছেন সাফা, সাদিয়া, মাহি ও পারসা।

ইত্যাদির প্রতি পর্বেই চেষ্টা করা হয় নাচের মিউজিক, বিষয় ও চিত্রায়ণে বৈচিত্র আনতে। সেই ধারাবাহিকতায় একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করা হয়েছে এবার। তাতেই দেখা যাবে নাটকের চার অভিনেত্রীকে। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। ফাগুন অডিও ভিশন জানায়, নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন। অংশগ্রহণকারী সবাই ছিলেন খুব আন্তরিক। এ ধরনের নতুন নতুন বিষয়ে নৃত্য পরিবেশন করতে পেরে শিল্পীরাও আনন্দিত। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। এবারের নাচের মিউজিকে রয়েছে ক্লাসিক্যাল, ফোক, অ্যারাবিক ও আধুনিক কম্পোজিশানের সংমিশ্রণ।

ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ইত্যাদি। ম্যাগাজিন অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments