শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাইন্টারকে হারিয়ে শেষ আটে ব্রাজিলের ফ্লুমিনেন্স
spot_img
spot_img

ইন্টারকে হারিয়ে শেষ আটে ব্রাজিলের ফ্লুমিনেন্স

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিয়ে ব্রাজিলের চার ক্লাবই শেষ ষোলো নিশ্চিত করেছিল। এর মধ্যে দুই ক্লাব কোয়ার্টার ফাইনালে পা রেখেছে। পালমেইরাসের পর সোমবার রাতে শেষ আটে উঠেছে ফ্লুমিনেন্স। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে রেনাতো গাউচের দল।

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের শুরুতে লিড নেয় ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। ৩ মিনিটে জালে বল পাঠান ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার হার্মান কানো। ওই গোল শোধে মরিয়া ছিল ইন্টার মিলান। বলের দখলের সঙ্গে ভালো কিছু সুযোগও তৈরি করেছিল। গোল শোধ করতে পারেনি বরং যোগ করা সময়ে হারকিউলেসের গোলে হারের ব্যবধান বড় হয় তাদের।

ম্যাচের শুরুতে লিড নেওয়ার পরও ফ্লুমিনেন্স ম্যাচের প্রথমার্ধে আক্রমণ তুলেই খেলতে থাকে। গোল হওয়ার মতো আরও একটি দারুণ সুযোগ তৈরি করেও তা হারান কলম্বিয়ান ফরোয়ার্ড জোহান আরিয়াস। দ্বিতীয়ার্ধে ফ্লুমিনেন্স রক্ষণে মনোযোগ বাড়ায়।

সুযোগ নিয়ে ইন্টার মিলানও গোল শোধের সুযোগ তৈরি করে। তারা ম্যাচে ১৬টি আক্রমণে তোলে। মাত্র ৩২ শতাংশ বলের দখল রাখা ফ্লুমিনেন্সও অবশ্য ১১টি আক্রমণ তুলে চাপে রেখেছিল ইন্টার মিলানকে। গোলের লক্ষ্যে দুই দল সমান চারটি করে শট নিতে পেরেছিল।

এর আগে ব্রাজিলের দুই ক্লাব বোটাফোগো ও পালমেইরাস নকআউট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পালমেইরাস। ব্রাজিলের ক্লাবগুলোর মধ্যে সেরা ফুটবল উপহার দিচ্ছিল ফ্লামেঙ্গো। শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে মন জয় করা ফুটবল খেলেও ৪-২ গোলে হেরে বিদায় নিয়েছে তারা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments