ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
গতকাল বুধবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে (২.২৬) টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে (২.৯৬) টাকা।
প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস (Consolidated EPS)হয়েছে (৪.৫৯) টাকা। গত বছর এই সময়ে ইপিএস ছিল (৭.৩৮) টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল (১৪৯.৫২) টাকা। গত বছর এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল (১৪৪.৯৩) টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments