ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য নিরীক্ষিত ও (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে (জানুয়রি’২১-মার্চ’২১): কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে (২.৩৩) টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে যার লোকসান পরিমাণ হয়েছে(৪.৪২) টাকা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে (১৪৭.২৬) টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১): কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে (২.২৬) টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে (২.৯৬) টাকা।
প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস (Consolidated EPS)হয়েছে (৪.৫৯) টাকা। গত বছর এই সময়ে ইপিএস ছিল (৭.৩৮) টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল (১৪৯.৫২) টাকা। গত বছর এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল (১৪৪.৯৩) টাকা।
তৃতীয় প্রান্তিকে(জুলাই’২১-সেপ্টেম্বর’২১): কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৩.১২ টাকা। গত বছরের তৃতীয় প্রান্তিকে যার লোকসান পরিমাণ হয়েছে ০.০৪ টাকা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) লোকসান হয়েছে (৭.৭১) টাকা। গত বছরের একই সময়ে তা (১১.৩৮) টাকা ছিল।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে (১৫২.৬৪) টাকা।
ডিভিডেন্ড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
গতকাল বুধবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ডিভিডেন্ড সংক্রান্ত এ তথ্য জানানো হয়।
সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩১.৩০ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১২৬.৩৬ টাকা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে (১৪৪.৯৩) টাকা।
এবং শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে (৭.০৪) টাকা।
আগামী ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ ডিসেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments