ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৮৬ পয়সা।
কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৪.৭৮ টাকা।
গত সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০ টাকা ১৩ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments