সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদইভিটেক্স ফ্যাশনের জন্য শেয়ার ইস্যু করবে ইভিন্স টেক্সটাইল
spot_img
spot_img

ইভিটেক্স ফ্যাশনের জন্য শেয়ার ইস্যু করবে ইভিন্স টেক্সটাইল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেড লিমিটেড একই উদ্যোক্তাদের মালিকানাধীন কোম্পানি ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কোম্পানিটি ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডের শেয়ারহোল্ডারদের নামে নতুন শেয়ার ইস্যু করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির আবেদনের প্রেক্ষিতে এই অনুমতি দিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

তথ্যমতে, ইভিন্স টেক্সটাইল লিমিটেড অভিহিত মূল্য ১০ টাকা দরে ৭ লাখ ৯২ হাজার সাধারণ শেয়ার ইস্যু করবে। এসব শেয়ারের মোট মূল্য হবে ৭৯ লাখ ২০ হাজার টাকা।

ইভিন্স টেক্সটাইল লিমিটেড ২০২১ সালে ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ বা একীভূত করার সিদ্ধান্ত নেয়। বিধি অনুসারে, কোম্পানিটি এ বিষয়ে বিশেষ সাধারণ সভার মাধ্যমে শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে হাইকোর্টের অনুমতি চেয়ে আবেদন করে।

গত বছর হাইকোর্ট অনুমতি দিলে কোম্পানিটি নতুন শেয়ার ইস্যুর করার অনুমতি চেয়ে বিএসইসির কাছে আবেদন জানায়। সোমবার (৮ জানুয়ারি) কমিশন কোম্পানিটিকে এ বিষয়ে সম্মতিপত্র দিয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments