মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাইমাদ ওয়াসিমকে অবসর ভাঙার পরামর্শ
spot_img
spot_img

ইমাদ ওয়াসিমকে অবসর ভাঙার পরামর্শ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানের বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এক বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, ভেবে-চিন্তে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পাকিস্তানের ৩৪ বছর বয়সী ক্রিকেটারের মনে হয়েছে, পাকিস্তান জাতীয় দলকে বিদায় বলার এটাই ভালো সময়। তবে দেশের হয়ে ৪৪টি ওয়ানডে এবং ৬৫টি টি-২০ খেলা স্পিনারের অবসর নেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।
তার মতে, ইমাদ ওয়াসিমের হয়তো আর পাকিস্তান জাতীয় দলের হয়ে না খেললেও চলবে। তবে পাকিস্তান জাতীয় দলের এখনও ইমাদ ওয়াসিমের মতো ক্রিকেটারের দরকার আছে। তার চোখে, ইমাদই বর্তমান পাকিস্তানের সেরা স্পিন অলরাউন্ডার।
তিনি বলেছেন, ‘ইমাদ ওয়াসিমের অবসর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া উচিত। সে পাকিস্তানের সেরা স্পিনার, যে কিনা ব্যাটিংয়ে দলকে ভালো সহায়তা করতে পারে। ইমাদের অবসর পাকিস্তান দলের জন্য বড় ক্ষতি। হাফিজও (কোচ ও ডিরেক্টর) তাকে দলে ফেরত চায়।
ভারতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে পাকিস্তান দলে ডাক পাননি ইমাদ ওয়াসিম। তার জায়গায় পিসিবির নির্বাচকরা বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে দলে ডাকেন। তবে ব্যাটে কিংবা বলে নওয়াজ ভালো করতে পারেননি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments