বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, গভীর রাতে প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে বাংকারে নেতানিয়াহু
spot_img
spot_img

ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, গভীর রাতে প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে বাংকারে নেতানিয়াহু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসরায়েলের হামলার জবাবে নতুন করে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর জেরুজালেম ও তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে একজন নিহত এবং প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পাশাপাশি অন্তত নয়টি ভবন ধ্বংস হয়ে গেছে।

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টির মধ্যে গভীর রাতে পালিয়ে বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ ছিলেন। ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে সিএনএন।

ওই কর্মকর্তা সিএনএনকে বলেন, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বাংকারে ঢুকে যান। তখন তার সঙ্গী হন প্রতিরক্ষামন্ত্রীও। তারা সেখানে বসে সামগ্রিক পরিস্থিতির জরুরি মূল্যায়ন করেন। এছাড়া বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরাও প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি আলোচনায় অংশ নেন বলেও জানান ওই কর্মকর্তা।

অন্যদিকে বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর ইরনা নিউজের। ইসরাইলি গণমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ইরনা। ইরনা বলেছে, ধারণা করা হচ্ছে- তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে।

ইরনা আরও জানায়, ইসরাইলের বেশ কয়েকটি গণমাধ্যম নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, দুটি যুদ্ধবিমান তার বিমানের সঙ্গে ছায়াসঙ্গীর মতো রয়েছে এবং সেটি ইসরাইল অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে।

ইরনার তথ্যমতে, চ্যানেল ১২ জানিয়েছে- সেই বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।

এদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে বোমা হামলা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে বিমানবন্দর এলাকায় কমপক্ষে দুটি বোমা হামলা হয়েছে।

ইরানি মিডিয়াও জানিয়েছে যে বিমানবন্দরের পশ্চিমে ভার্দাভার্ড এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিমানবন্দরটিতে এখন আগুন জ্বলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরটির অভ্যন্তরে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা গেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি এই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

প্রসঙ্গত, শুক্রবার ভোররাতে ইরানে হামলা শুরু করে দখলদার ইসরায়েল। নৃশংস এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন নিহত হয়েছে। দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments