শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইসরায়েলে ইরানের হামলা: নিহত ৭ আহত শতাধিক
spot_img
spot_img

ইসরায়েলে ইরানের হামলা: নিহত ৭ আহত শতাধিক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। রোববারের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

ইসরায়েলের পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে দেশটির উত্তরাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র পড়ে চারজন নিহত হয়েছেন। জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এর আগে তিনজনের মৃত্যুর সংখ্যা জানিয়েছিল।

পুলিশ জানিয়েছে, সরাসরি আঘাতে অস্ত্র পড়ে ৪০ বছর বয়সী দুই নারী, ২০ বছর বয়সী এক নারী এবং ১৩ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছেন। তারা আরও জানিয়েছে, অনেক বাসিন্দা আহত হয়েছেন, জরুরি উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজতে ঘটনাস্থলে রয়েছেন।

এমডিএ এবং ইসরায়েলি পুলিশের মতে, ক্ষেপণাস্ত্র হামলার পরবর্তী ঢেউয়ে, মধ্য ইসরায়েলের বাত ইয়াম শহরে তিনজন নিহত হয়েছেন। এমডিএ জানিয়েছে, একটি ভবনে আঘাত হানার সময় প্রায় ৬০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন, এবং এর আশেপাশের অনেক ভবনের ক্ষতি হয়েছে। এই হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ১০০ জনেরও বেশি লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments