মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedইসরায়েলের সঙ্গে চুক্তির প্রতিবাদে গুগলের ২৮ কর্মচারী বরখাস্ত
spot_img
spot_img

ইসরায়েলের সঙ্গে চুক্তির প্রতিবাদে গুগলের ২৮ কর্মচারী বরখাস্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসরায়েল সরকারের সঙ্গে হওয়া একটি চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করায় গুগলের ২৮ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। বুধবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর মঙ্গলবার নিউইয়র্কে প্রযুক্তি প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টারের সামনে ফিলিস্তিনপন্থী এই কর্মীরা অবস্থান নেন।

‘প্রজেক্ট নিম্বাস’ নামের বিতর্কিত চুক্তিটি বাতিলের দাবি জানান তারা। পরে মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটি ও সানিভেলে গুগল কোম্পানির অফিসে বেশ কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ।

এর আগে, গুগলের ক্যালিফোর্নিয়া অফিসে নিজেদেরই এক কর্মীকে পুলিশের কাছে তুলে দেয় গুগল কর্তৃপক্ষ। অফিস কক্ষের ভেতর ইসরায়েলের সঙ্গে চুক্তির প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন তিনি।

প্রজেক্ট নিম্বাস হচ্ছে গুগল ও অ্যামাজনের সাথে ইসরায়েল সরকারের ১২০ কোটি ডলারের বিতর্কিত একটি চুক্তি, যার মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারি বিভিন্ন দফতরকে ক্লাউড পরিষেবাসহ উন্নত প্রযুক্তি সরবরাহ করবে প্রতিষ্ঠান দুটি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments