রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিইসলামী ব্যাংকে “প্রফেশনাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ট্রেইনার্স” বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
spot_img
spot_img

ইসলামী ব্যাংকে “প্রফেশনাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ট্রেইনার্স” বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে এজেন্ট ব্যাংকিং প্রশিক্ষকদের নিয়ে “প্রফেশনাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ট্রেইনার্স” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি ১১ ডিসেম্বর ২০২৩ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

এতে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মূল বিষয়ের উপর আলোচনা করেন বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (বিপিএটিসি) এর প্রাক্তন পরিচালক ড. মোঃ শফিকুল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নেয়ামত উল্লাহ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ। আইবিটিআরএর প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহফুজুল করিম। অনুষ্ঠানে ৩৫০ জন শাখাপ্রধান অংশগ্রহণ করেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments