বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিইসলামী ব্যাংকের গ্রাহক সেবা ক্যাপইন শুরু
spot_img
spot_img

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা ক্যাপইন শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘সর্বোত্তম সেবা, সর্বজনীন ব্যাংকিং’- এই গান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মাসব্যাপী বিশেষ ক্যাপইন শুরু হয়েছে।

১২ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ক্যাপইনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মোঃ ওমর ফারুক খান ও জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইংপ্রধান মোঃ মাকসুদুর রহমান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, মোঃ নাইয়ার আজম, মোঃ সিদ্দিকুর রহমান, আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন ও মুহাম্মদ শাব্বির, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংক দেশের প্রথম শরী’আহ ভিত্তিক ব্যাংক। ৪০ বছর ধরে ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীদের নিরলস পরিশ্রম ও আন্তরিক সেবা প্রদানের কারণে এই ব্যাংক গ্রাহকের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি গ্রাহকদের জন্য ব্যাংকের সেবা আরো সহজলভ্য করার জন্য ব্যাংকারদের প্রতি আহবান জানান।

তিনি বলেন ব্যাংকের সকল কার্যক্রমে পরিপালনের সংস্কৃতি লালন করতে হবে। বৈদেশিক  রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সকলকে আরো পরিশ্রম করার ওপর জোর দেন। তিনি নিবেদিত পেশাদার ব্যাংকার তৈরীর জন্য ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটসহ প্রতিটি ইউনিটকে সেন্টার অব এক্সিলেন্সে রূপান্তর করার আহবান জানান। তিনি ব্যাংকের সেবাসমূহের প্রসার তথা ডিজিটাল সার্ভিসসমূহের ব্যাপক প্রসারে কাজ করার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি নির্দেশনা দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অবদান অনস্বীকার্য। বৈশ্বিক সম্ভাব্য অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবেলায় ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন। বক্তারা সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments