মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ইসির নবম কমিশনের সভা শুরু
spot_img
spot_img

ইসির নবম কমিশনের সভা শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করতে নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা বসেছে। এটি বর্তমান ইসির নবম কমিশন সভা।

বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে নির্বাচন ভবনে তার সভাকক্ষে সভা শুরু হয়। সভায় চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।

আরপিও’এর সংশোধন প্রস্তাবের মধ্যে সংস্কার কমিশনের সুপারিশসহ একগুচ্ছ প্রস্তাবনা পযালোচনা করা হয়েছে। ছোটোখাটো সংস্কারসহ প্রায় তিন ডজন সংশোধন থাকতে পারে। প্রবাসীদের পোস্টাল ব্যালটের বিষয়টিও যুক্ত করা হবে এ সংশোধনীতে।

এছাড়া আচরণবিাধতে এআই-রিলেটেড অপব্যবহার রোধে বিধিনিষেধ যুক্ত করা হতে পারে।

নির্বাচন কমিশন বলেছে, জাতীয় ঐকমত্য কমিশনে দলগুলোর মতামতের ভিত্তিতে যেসব বিষয়ে ঐকমত্য হবে তাও আরপিও তে যুক্ত করা হতে পারে।
নির্বাচন কমিশনের প্রস্তাবনা চূড়ান্ত হলে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এরপর তা উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সরকারের সায় পেলে আরপিও সংশোধন অধ্যাদেশ আকারে জারি করা হবে।

আজকের সভায় অন্যান্য বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইসি সূত্র জানিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর আগে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করে ইসি। আচরণ বিধিমালার বিষয়ে ইসির আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে লিখিত মতামত দেওয়া হয়েছে। এছাড়া গত ১০ জুলাই অষ্টম কমিশন সভায় আরপিও সংশোধনী চূড়ান্ত করার কথা থাকলেও সময়াভাবে সেদিন বিষয়টি আলোচনায় আসেনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments