মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণার সম্মতি
spot_img
spot_img

ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণার সম্মতি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড ঘোষণার সম্মতি দেয়া হয়েছে। এ সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত ২৮ মার্চ এ-সম্পর্কিত সম্মতিপত্র পেয়েছে ইস্টার্ন ব্যাংক। ডিভিডেন্ড ঘোষণার সম্মতি পাওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভার তারিখ জানানো হয়েছে। আগামী ৫ এপ্রিল বিকাল ৪টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভা থেকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

এর আগে কোম্পানিটি গত ২৩ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডিভিডেন্ড ঘোষণার সম্মতি চেয়ে আবেদন জানায়। এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে ইস্টার্ন ব্যাংক।

তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৪৭ পয়সা।

হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৬০ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৭৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৪ পয়সা।

এছাড়াও ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩.১৭ টাকা। যা আগের বছর ছিল ৩০.৮৭ টাকা।

সর্বশেষ ২০২১ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে ইস্টার্ন ব্যাংক। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ ক্যাশ এবং সাড়ে ১২ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments