ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৯৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিলো ৩৫ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৮৯ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে আয় ছিলো ২ টাকা ৮১ পয়সা।
৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৭৬ টাকা ৭২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments