ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঈদুল আজহার আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার ১৩ জুন, ২০২৪। ছুটি শেষ হবে ঈদের পর আগামী বুধবার ১৮ জুন এবং তার পর দিন ১৯ জুন থেকে অফিস করবেন সরকারি চাকরিজীবীরা।

তথ্য অনুযায়ী, দুই দিন সাপ্তাহিক ছুটি আর তিন দিন ঈদের ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের। আগামী ১৭ জুন (সোমবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। এ হিসাব করে আগেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হচ্ছে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে, যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.




























Recent Comments