বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ঈদের আগে জিম্মি ২৩ নাবিকের মুক্তির আশা
spot_img
spot_img

ঈদের আগে জিম্মি ২৩ নাবিকের মুক্তির আশা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ সোমালি জলদস্যুদের হাতে ২৩ নাবিকসহ জিম্মি হওয়ার পর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে দস্যুরা। ঈদের আগেই জাহাজের নাবিকরা মুক্তি পাবেন বলে আশা করছেন জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কবির গ্রুপ। এমভি আবদুল্লাহ জাহাজটি কবির গ্রুপের এসআর শিপিংয়ের মালিকানাধীন।

কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, জাহাজে জিম্মি নাবিকরা সুস্থ আছেন। দস্যুদের সঙ্গেও আমাদের আলোচনায় অগ্রগতি হয়েছে। আমরা চেষ্টা করছি ঈদের আগেই যেন জিম্মি নাবিকদের দেশে ফিরিয়ে আনতে পারি। এ লক্ষ্যে আমরা কাজ করছি।

প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিক যে কোনো সময় দেশে ফিরবেন। তবে কবে নাগাদ দস্যুদের কবল থেকে তারা মুক্তি পাচ্ছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। দস্যুদের সঙ্গে জাহাজ কর্তৃপক্ষের মুক্তিপণ নিয়ে সমঝোতা হয়েছে, এমন ইঙ্গিতও পাওয়া গেছে। ওই জাহাজের নাবিকদের মুক্তিপণ হিসেবে দস্যুদের অর্থ দেওয়ার বিষয়ে কিছু জানাতে রাজি হননি মালিকপক্ষের কেউ।

কবির গ্রুপের এক কর্মকর্তা সূত্রে জানা যায়, দস্যুদের কবল থেকে নাবিকদের মুক্ত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জিম্মিদশা থেকে মুক্তির পর ২৩ নাবিককে আকাশপথে দেশে ফিরিয়ে আনা হবে। জাহাজটিতে নতুন করে ২৩ জনের একটি টিমকে দায়িত্ব দেওয়া হবে। তারাই কয়লাভর্তি জাহাজটিকে সোমালিয়া থেকে দুবাইয়ে নিয়ে যাবেন। এরই মধ্যে ওই ২৩ জন নাবিকের নতুন টিম প্রস্তুত করা হয়েছে।

এসআর শিপিং কর্তৃপক্ষ জানিয়েছে, এমভি আবদুল্লাহ জাহাজে প্রায় ৫৫ হাজার মেট্রিক টন কয়লা আছে। গত ৪ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে এসব কয়লা নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল। এর মধ্যে ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরের জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। ভাড়ার বিনিময়ে মোজাম্বিক থেকে দুবাইয়ের আমদানিকারকের কাছে কয়লা পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল জাহাজ এমভি আবদুল্লাহর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments