বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিঈদের আগে রেমিট্যান্সের পালে হাওয়া
spot_img
spot_img

ঈদের আগে রেমিট্যান্সের পালে হাওয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি বছরে শেষ হওয়া মে মাসে দেশে ২২৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৭ টাকা ধরে) যার পরিমাণ ২৬ হাজার ৩২৫ কোটি টাকা। আগের মাস এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ২০৪ কোটি ডলার। সে হিসাবে মাসের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১০.২৯ শতাংশ।

রোববার ২ জুন বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগের বছরের মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ডলার। সে হিসাবে এবছর রেমিট্যান্স বেড়েছে ৩৩.১৩ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মে মাসে। দ্বিতীয় সর্বোচ্চ ২১৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল গত ফেব্রুয়ারিতে। সাধারণত দুই ঈদের আগে পরিবার-স্বজনদের কাছে বাড়তি অর্থ পাঠান প্রবাসীরা।

এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১২৬ কোটি ডলার। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৯২৭ কোটি ডলার। সেই হিসাবে প্রবাসী আয় বেড়েছে ১৯৯ কোটি ডলার।

এর আগে গত জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ ডলার, মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার এবং এপ্রিল মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ি, ২০২৩ সালের জানুয়ারিতে প্রবাসীরা ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। ওই বছর ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বর ১৯৩ কোটি ডলার এবং ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments