ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩৫ শতাংশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। ব্যাংকটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড (লভ্যাংশ) দেবে।

তথ্যমতে, ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ওই লভ্যাংশ ঘোষণা করা হয়।
সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ শেয়ার প্রতি আয় ৪ টাকা ৫৯ পয়সা হয়েছে।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৩৮ টাকা ৩৬ পয়সা।
করোনা ভাইরাস সংক্রমণের কারণে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এইচ





























Recent Comments