
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্যাংকটির পরিচালক ও সিইও মোহাম্মদ রবিউল হোসেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে ৫০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, এর আগে ব্যাংকটির পরিচালক ২ জুলাই, ২০২৪ তারিখে শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments