বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থান অব্যাহত: লেনদেন ইতিবাচক
spot_img
spot_img

উত্থান অব্যাহত: লেনদেন ইতিবাচক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকে বড় উত্থানের পাশাপাশি দৈনিক লেনদেনেও ব্যাপক বেড়েছে। এছাড়া বেশিরভাগ শেয়ার দরে রয়েছে ইতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৪৬.৪৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৩ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৪ শতাংশ বা ৫৪.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৩৫.৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৪.৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৬৬.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৬.৪৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৮২ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭৫২ শেয়ার ৩ লাখ ৪৬ হাজার ৪৬৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ ২৫ হাজার টাকা।

গতকাল ২ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৮ শতাংশ বা ৫৬.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৪৮১.৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪১২.১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩৪৪.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৩২টির, কমে ১১৮টির এবং অপরিবর্তিত রয় ২৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৬১.৮৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৭৬ কোটি ৪৫ লাখ ৩ হাজার ১৭৯টি শেয়ার ৩ লাখ ৩৫ হাজার ২৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ১৮৭ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২৬ কোটি ৬৫ লাখ ৫১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৩ শতাংশ বা ১৫৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৪.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৫টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮০ কোটি ১১ লাখ ৪৬ হাজার ৫৮৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩ কোটি ৪ লাখ ৩২ হাজার ৯৩২ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ৭ লাখ ১৩ হাজার ৬৫৪ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments